জালিয়ানওয়ালাবাগ: ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া এক বাঙালির লড়াই
আজ ১৩ এপ্রিল। ক্যালেন্ডারের পাতায় এই তারিখটি ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে চিহ্নিত। ১৯১৯ সালের এই দিনে পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে সংঘটিত হয়েছিল ইতিহাসের অন্যতম নৃশংস এবং কুখ্যাত গণহত্যা। আমরা সবাই জানি এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর "নাইটহুড" উপাধি ত্যাগ করেছিলেন। কিন্তু ইতিহাসের ধুলোয় ঢাকা পড়ে গেছেন আর এক বাঙালি, যাঁর অক্লান্ত প্রচেষ্টায় আজ জালিয়ানওয়ালাবাগ সুরক্ষিত এবং শহিদদের স্মৃতি বিজড়িত একটি পবিত্র স্থান হিসেবে দাঁড়িয়ে আছে। ইংরেজরা এই স্থানটিকে বাজার বানিয়ে হত্যাকাণ্ডের সমস্ত প্রমাণ লোপ করতে চেয়েছিল। কিন্তু সেই বাঙালি বীরের নাম ডঃ ষষ্ঠী চরণ মুখার্জী, যাকে আজ ভারতবাসী প্রায় ভুলেই গেছে। হত্যাকাণ্ডের প্রেক্ষাপট: ক্ষোভের আগুন এবং দমনমূলক আইন স্বাগতম "অজানা ইতিহাসের খোঁজে" (In Search of Unknown History) ব্লগে। এই নৃশংস হত্যাকাণ্ডের পটভূমি বুঝতে গেলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। ১৮৫৭ সালের মহাবিদ্রোহের পর থেকে ভারতবর্ষে ইংরেজ শাসনের প্রতি অসন্তোষ ক্রমশ দানা বাঁধতে থাকে। বিশ শতকের শুরুতে এই অসন্...